ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৫:৪২:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

ঢাবিতে ‘আত্মহত্যা’র চেষ্টা বহিরাগত তরুণীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১২ এএম, ২৭ জুন ২০২৫ শুক্রবার

ঢাবিতে ‘আত্মহত্যা’র চেষ্টা বহিরাগত তরুণীর

ঢাবিতে ‘আত্মহত্যা’র চেষ্টা বহিরাগত তরুণীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মল চত্বরে গাছের ডালে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’র চেষ্টা করেছেন বহিরাগত এক তরুণী।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে সেখানে গলায় ফাঁস দিতে যান। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, আমরা জানতে পারি মেয়েটি গলায় ফাঁস দিলে গেলে আশপাশের কয়েকজন দেখে ফেলেন। তারা তাকে সাথে সাথে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

তিনি জানান, রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী এখন হাসপাতালে সুস্থ আছেন। ভাইয়ের সঙ্গে উত্তরায় বসবাস করেন তিনি। তবে কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন তা এখনও জানা যায়নি।