ঢাবিতে ভর্তির সুযোগ পেলেন ৪৯ খেলোয়াড়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৮ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
ক্রিকেট, ফুটবল ও তিরন্দাজসহ বিভিন্ন সেক্টর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ পেয়েছেন দেশের ৪৯ জন পেশাদার ক্রীড়াবিদ। এর মধ্যে জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয়, জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও তিরন্দাজ দিয়া সিদ্দিকীও রয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে ভর্তি বিভাগ।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে খেলোয়াড় কোটায় ভর্তির জন্য প্রাথমিকভাবে মোট ৪৯ পেশাদার খেলোয়াড় মনোনীত হয়েছেন। এর মধ্যে ক্রিকেট থেকে সর্বোচ্চ ১২ জন ও ফুটবল থেকে ছয় জন সুযোগ পেয়েছেন।
ভর্তির জন্য মনোনীত তালিকায় রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয়, অনূর্ধ্ব-১৯ দলের আরিফুল ইসলাম, নারী অনূর্ধ্ব-১৯ দলের রিয়া আক্তার শিখা, জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আনিসুর রহমান, মিডফিল্ডার শেখ মোরসালিন, নারী দলের ঋতুপর্ণা চাকমা ও নিলুফার ইয়াসমিন নিলা, তিরন্দাজ দিয়া সিদ্দিকী অন্যতম।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে খেলোয়াড় কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৮ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অফিস চলাকালে উপস্থিত হয়ে বিষয় পছন্দের ফরম কলা অনুষদ ডিন অফিস থেকে নির্ধারিত ফি দিয়ে সংগ্রহ ও তা পূরণ করে উক্ত অফিসে জমা প্রদান করতে হবে।
উল্লেখ্য, গত ৪ জুলাই নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ভর্তি কমিটির এক সাধারণ সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাবিতে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরদিন থেকে দেশের বিভিন্ন বিভাগের পেশাদার ক্রীড়াবিদরা মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা দিয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

