ঢাবির ‘খ’ ইউনিটের সাক্ষাৎকার পেছালো
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৯ পিএম, ১০ নভেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের সাক্ষাৎকারের পূর্ব নির্ধারিত সময়সূচি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে এই সাক্ষাৎকার।
রবিবার সকালে কলা অনুষদের ডিন ও ‘খ’ পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ নভেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত ৪ শিফটে ১৫০ জন করে মেধাক্রম ০১ থেকে ৬০০ পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ১৭ নভেম্বর একইভাবে মেধাক্রম ৬০১ থেকে ১ হাজার ২০০ পর্যন্ত; ১৮ নভেম্বর মেধাক্রম ১ হাজার ২০১ থেকে ১ হাজার ৮০০ পর্যন্ত এবং ১৯ নভেম্বর মেধাক্রম ১৮০১ থেকে ২৪০০ পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
এছাড়া, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, সঙ্গীত ও নৃত্যকলা বিষয়ের মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রসঙ্গত, ১৩ অক্টোবর ‘খ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। এতে পাস করে প্রায় ২৩ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী। এর আগে, গত ২১ সেপ্টেম্বর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪২ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী অংশ নেয়।
-জেডসি
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও




