ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ (সি) ইউনিটে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে সাড়ে ১১টায় পরীক্ষা শেষ হয়। এই বছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে আবেদন করেছে ২৮ হাজার ৯৫৮ জন। প্রতি আসনের জন্য লড়াই করতে হচ্ছে ২৩ জন শিক্ষার্থীকে। তবে, কতোজন পরীক্ষায় অংশ নিয়েছে তা জানা যায়নি। আগের বছর সমান সংখ্যক আসনের জন্য আবেদন করেছে ২৬ হাজার ৯৬০ জন।
এই বছর ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। এবার প্রথম নৈর্ব্যক্তিক পরীক্ষার সঙ্গে লিখিত পরীক্ষা নেয়া হয়। নৈর্ব্যক্তিক ৭৫ নম্বর ও লিখিত ৪৫ নম্বর।
১২০ নম্বরে পরীক্ষায় শিক্ষার্থীরা সময় পেয়েছে দেড় ঘণ্টা। এর মধ্যে নৈর্ব্যক্তিকের জন্য ৫০ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য সময় দেয়া হয় ৪০ মিনিট। প্রতিটি প্রশ্নের মান ছিলো ১.২৫। প্রতিটি ভুল উত্তর দেয়ার জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
গেল দুই বছর ধরে প্রশ্নফাঁস ও ভর্তি জালিয়াতির হওয়ায় এবার সর্বোচ্চ সতর্ক ছিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষায় প্রশ্নের ধরন পরিবর্তন; আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি কেন্দ্রের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারিসহ ইত্যাদি পদক্ষেপ নেয়া হয়।
-জেডসি
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ৩ দশক পর ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







