ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ৬:০৮:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

ঢাবির সাবেক গ্রন্থাগারিক আয়েশা সিদ্দিকার ইন্তেকাল

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৫ পিএম, ২৪ জানুয়ারি ২০২৪ বুধবার

ঢাবির সাবেক গ্রন্থাগারিক আয়েশা সিদ্দিকা

ঢাবির সাবেক গ্রন্থাগারিক আয়েশা সিদ্দিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক গ্রন্থাগারিক আয়েশা সিদ্দিকা গত রাতে ৮৩ বছর বয়সে তার মিরপুরের বাসায় কিডনি জটিলতার কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।

আয়েশা সিদ্দিকা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক প্রয়াত হাসানুজ্জামান খানের স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মরহুমাকে আজ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুমার পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও বন্ধু-বান্ধবদের প্রতি মরহুমার রুহের মাগফেরাত কামনার অনুরোধ জানিয়েছেন।