ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২০:২৩:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

ঢামেক হাসপাতালে নয় দিনে মৃত্যু ৯১ জন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ১১ মে ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটের করোনা ওয়ার্ডে গত নয় দিনে ৯১ জনের মৃত্যু হয়েছে।ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, ২ মে (শনিবার) সেখানে করোনা আক্রান্ত ও সাসপেকটেড রোগী ভর্তি শুরু হয়। রবিবার (১০ মে) পর্যন্ত সেখানে ৮৯ জন ভর্তি রোগী মারা যান। আর দুজন মারা যান জরুরি বিভাগে। মোট মৃতের সংখ্যা ৯১। এদের মধ্যে সাতজন কোভিড-১৯ আক্রান্ত ছিলেন।

এই বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, মৃত্যুর সংখ্যাটি আমি নির্দিষ্ট করে বলতে পারব না। তবে মৃত্যুর সংখ্যা নয়দিনে অনেক। এদের মধ্যে করোনা সাসপেকটেডের সংখ্যা অনেক বেশি। পাশাপাশি কোভিড-১৯ আক্রান্ত হয়েও মারা গেছে কয়েকজন। হার্টের সমস্যা, শ্বাসকষ্টসহ নানা অসুখ নিয়ে রোগীরা সরাসরি কোভিড ইউনিটে ভর্তি হচ্ছে। অনেক হাসপাতাল ঘুরে তারা এখানে আসছে। যে রোগীগুলো মারা গেছে তাদের সবার অবস্থা খুব খারাপ ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ইউনিটের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ জানান, গত নয়দিনে ঢামেকের নতুন কোভিড-১৯ হাসপাতালে মারা গেছে ৯১ জন। গত ২ মে শুরু হয় বার্ন ইউনিটে কোভিড রোগী ভর্তির কর্যক্রম। এরপর থেকে একে একে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। সে অনুযায়ী রোববার পর্যন্ত ৯১ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন করোনা পজিটিভ। বাকিরা সাসপেকটেড।

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে রোগী ভর্তি আছে ১৯৫ জন। এর মধ্যে আইসিউতে আছে ১০ জন। এ কয়দিনে রোগী ভর্তি হয়েছিল প্রায় ৬০০ জন।

-জেডসি