ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ৪:৫৬:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

ঢামেকে টিকা প্রদান শুরু, প্রথম নিলেন ডা. রুমি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৮ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর ৫ হাসপাতালে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রথম টিকা নিয়েছেন হাসপাতালটির নাক কান ও গলা বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শেখ নুরুল ফাত্তাহ রুমি।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তার টিকা নেয়ার মধ্য দিয়ে হাসপাতালটিতে টিকা কার্যক্রমের সূচনা হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন আন্ডারগ্রাউন্ডে তৈরি করা চারটি বুথে চলছে টিকাদান কর্মসূচি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানিয়েছেন, মোট চারটি বুথে করোনা টিকা দেয়া হচ্ছে। বিকাল পর্যন্ত ১০০ থেকে ১২০ জনকে টিকা দেয়ার টার্গেট নেয়া হয়েছে।

এর আগে গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনা টিকা কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঁচজনকে টিকা দেয়া হয়। প্রথম টিকা নেন কুর্মিটোলা হাসপাতালের নার্স রুনু বেরুনিকা কস্তা।

আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রথম টিকা নিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এছাড়া মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতালেও টিকা দেয়া হবে আজ।

-জেডসি