ঢামেকে থেকে শিশু নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৪০ পিএম, ২২ নভেম্বর ২০১৭ বুধবার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তিন মাসের এটি শিশু নিখোঁজ হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসারত জুয়েল মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার শিশুটিকে বুকে নিয়ে স্বামীর পাশের বিছানায় ঘুমিয়ে ছিলেন। মাঝরাতে ঘুম ভেঙে গেলে দেখেন বুকে শিশু নেই। শিশুর নাম মোসাম্মৎ জিম।
জুয়েল ও সুমাইয়া ময়মনসিংহের গফরগাঁওয়ের খুরশিদ মহল গ্রামের বাসিন্দা। গত ৩১ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি হন জুয়েল মিয়া। পরে তাকে ৪০ নম্বর শয্যা বরাদ্দ দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরনাগাদ শিশুটির কোনো খোঁজ মেলেনি। তিন মাসের শিশুকে হারিয়ে দিশেহারা সুমাইয়া বিলাপ করছেন। হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য ও পুলিশ শিশুটির সন্ধানে কাজ করছে।
সুমাইয়া জানান, রাতে জুয়েলকে বিছানায় শুইয়ে পাশের বিছানাতেই ঘুমিয়ে ছিলেন সুমাইয়া। মাঝরাতে ঘুম ভেঙে গেলে দেখেন বুকে তার জিম নেই।
তার চিৎকারে পুরো হাসপাতালে নিখোঁজের খবর ছড়িয়ে পড়ে। তখনই আনসার ও হাসপাতালের পুলিশ ফাঁড়ির সদস্যরা হাসপাতাল প্রশাসনকে বিষয়টি জানিয়ে শিশুটিকে খুঁজতে থাকেন। তবে রাত পেরিয়ে গেলেও শিশু জিমকে খুঁজে পাওয়া যায়নি।
এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, শিশুর স্বজনরা আমাদের জানিয়েছে। আমরা তাকে খুঁজছি।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম









