ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ১৫:৪৫:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

তথ্য সচিব কামরুন নাহার করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার

তথ্য সচিব কামরুন নাহার করোনায় আক্রান্ত

তথ্য সচিব কামরুন নাহার করোনায় আক্রান্ত

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্য সচিব কামরুন নাহার। সংক্রমণ ধরা পড়ায় বাড়িতে আইসোলেশনে আছেন তিনি। আজ বুধবার তার একান্ত সচিব মোহাম্মদ এনামুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এনামুল আহসান বলেন, ‘গত রোববার পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন কামরুন নাহার। গতকাল মঙ্গলবার তার রিপোর্ট পজিটিভ এসেছে। এমনিতে তার কোনো উপসর্গ ছিল না। বাড়িতে আইসোলেশনে আছেন কামরুন নাহার।’

এদিকে, সচিবের স্বামী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়রুল ইসলাম এখন পর্যন্ত সুস্থ আছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম।

তিনি বলেন, ‘কিছুদিন আগে স্যারের করোনা পরীক্ষা করা হয়, রিপোর্ট নেগেটিভ এসেছে। ম্যাডামের পজিটিভ রিপোর্ট আসায় আবারও তার পরীক্ষা করানো হবে।’

তথ্য ক্যাডারের কর্মকর্তা কামরুর নাহার এর আগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা ছাড়াও গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।