তথ্যপ্রযুক্তি শিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান শিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ নির্মাণে স্মার্ট নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি সরকার নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা অর্জন, উন্নয়ন এবং নারী নির্যাতন প্রতিরোধে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনের লক্ষ্যে বিভিন্ন আইন, পলিসি ও স্ট্রাটেজি প্রণয়ন ও বাস্তবায়ন করছে। নিরাপদ ইন্টারনেট, সাইবার নিরাপত্তা, বাল্যবিয়ে এবং নারী নির্যাতন প্রতিরোধে সচেতন করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে ৬৭তম কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের অধিবেশন উপলক্ষে কনসালটেশন সভায় এসব কথা বলেন তিনি। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশএ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল। বিশেষ অতিথি ছিলেন ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ গীতাঞ্জলি সিং।
এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আকতার, অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন রোকেয়া কবীর, রঞ্জন চন্দ্র কর্মকার, শিপা হাফিজাসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
কনসালটেশন সভায় অংশগ্রহণকারী বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্টস, সিভিল সোসাইটি ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা দলগত কাজের মাধ্যমে ৬৭তম কমিশন অন দ্য স্টাটাস অব উইমেনের অ্যাগ্রিড কনক্লুশনের ওপর মতামত তুলে ধরেন। তারা প্রযুক্তি ও বিজ্ঞান শিক্ষা, গবেষণা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রযুক্তি হস্থান্তর ও সাইবার নিরাপত্তা বিষয়ে নারীদের অগ্রাধিকার প্রদানের আহ্বান জানান।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











