তনু হত্যা মামলা : পরিবারকে ঢাকায় তলব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৪৮ পিএম, ২৭ নভেম্বর ২০১৭ সোমবার
কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় তনুর পরিবারকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদর দপ্তরে তলব করা হয়েছে। আজ বুধবার সকালে পরিবারের পাঁচ সদস্য তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের মুখোমুখি হয়েছেন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী ছিলেন তিনি।
গত বছর ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতর পাওয়ার হাউস এলাকায় কালভার্টের পাশের ঝোপ থেকে তনুর লাশ উদ্ধার করা হয়। কারা, কী কারণে তনুকে খুন করেছে, সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামলাটি এখন তদন্ত করছে সিআইডি।
তনু হত্যায় সন্দেহভাজন তিনজনের নাম তার মা সিআইডিকে জানান। এই তিনজনকে গত ২৪ অক্টোবর থেকে টানা তিন দিন ঢাকা সেনানিবাসে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তারা।
এদিকে কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি ২০ নভেম্বর তনুর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এতে তদন্তের স্বার্থে বক্তব্য দেওয়ার জন্য মামলার বাদী ও তনুর বাবা ইয়ার হোসেন, মা আনোয়ারা বেগম, তনুর ভাই আনোয়ার হোসেন রুবেল, চাচাতো বোন লাইজু জাহান ও চাচাতো ভাই মিনহাজ হোসেনকে বলা হয়।
তনু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ বলেন, পুরো পরিবারকেই ডাকা হয়েছে। সেখানে তদন্তের সঙ্গে জড়িত সিআইডির টিমের সদস্যরা থাকবেন। তনুর মা কী বলেন, সেটা আমরা শুনব। সেই আলোকে পরবর্তী করণীয় ঠিক করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান





