তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: রাষ্ট্রপতি
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৯ পিএম, ২০ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং দক্ষ করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোববার (২০ মার্চ) বিকেলে এক আলোচনা সভায় বঙ্গভবন থেকে ভার্চুয়ালি দেওয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ‘বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি’।
রাষ্ট্রপতি বলেন, সার্টিফিকেট-সর্বস্ব শিক্ষা নয়, আমরা চাই সৃজনশীল মানুষ হওয়ার শিক্ষা এবং আলোকিত ব্যক্তিত্ব গড়ার শিক্ষা।
তিনি বলেন, বর্তমান বিশ্ব সম্ভাবনাময়, তবে চ্যালেঞ্জিং। তাই যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের পাঠক্রম অনুসরণ করতে হবে।
এছাড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নির্দিষ্টসংখ্যক আসন সংরক্ষণ এবং সম্ভব হলে বিনা বেতনে অধ্যায়নের সুযোগ দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।
আবদুল হামিদ বলেন, কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষাসংক্রান্ত সুযোগ-সুবিধা নিশ্চিত না করে ছাত্র ভর্তি করছে আর সার্টিফিকেট বিতরণ করছে।
বিশ্ববিদ্যালয়গুলোকে মুনাফা অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করার নির্দেশ দেন তিনি।
রাষ্ট্রপতি আরও বলেন, বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক দর্শনকে শিক্ষাব্যবস্থা সকল স্তরে অনুপ্রেরণার উৎস হিসেবে গ্রহণের উদ্যোগ নিতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন আহমেদ, অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন । সূত্র : বাসস
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান











