তাঁবুর নিচে শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ২ নভেম্বর ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আজ শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় বিদেশের ৯টিসহ দেশের ২ হাজার ৯০৩টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। তবে পরীক্ষা গ্রহণের ভিন্ন এক পদ্ধতি দেখা যায় চুয়াডাঙ্গার একটি বিদ্যালয়ে।
সরেজমিনে দেখা যায়, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে খোলা আকাশের নিচে তাঁবু টাঙিয়ে জেএসসি পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।
জানা যায়, ওই কেন্দ্রে এবার জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৪৯১ জন। পরীক্ষা দিচ্ছে ৪৮৪ জন। অবকাঠামোস্বল্পতার কারণে বাধ্য হয়েই বিদ্যালয় চত্বরে তাঁবুর নিচে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের সচিব ইয়াকুব আলী।
তিনি বলেন, একটি হলরুমসহ আটটি কক্ষ ও বিদ্যালয়ের আঙিনায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তাঁবুর নিচে পরীক্ষা দিচ্ছে ৪৭ জন। আগামীকাল ইংরেজি পরীক্ষায় তাঁবুর নিচের পরীক্ষার্থীর সংখ্যা ২২ জন বৃদ্ধি পেয়ে হবে ৬৯ জন।
এ বছর আটটি সাধারণ বোর্ডের অধীনে জেএসসিতে ২২ লাখ ৬০ হাজার ৭১৬ এবং মাদ্রাসা বোর্ডের জেডিসিতে চার লাখ ৯৬৬ জন পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন ছাত্র ও ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন ছাত্রী রয়েছে।
এছাড়া ২০১৯ সালের জেএসসি পরীক্ষায় অনিয়মিত ২ লাখ ৩৩ হাজার ৩১০ জন ও জেডিসি পরীক্ষায় ৩০ হাজার ২৯১ জন পরীক্ষার্থী রয়েছে।
আগের বছরের পরীক্ষায় এক, দুই ও তিন বিষয়ে অকৃতকার্য জেএসসিতে দুই লাখ ১১ হাজার ৩৩২ জন ও জেডিসিতে ২১ হাজার ৯৭৮ জন পরীক্ষার্থী রয়েছে।
এর বাইরে এছাড়া বিদেশের মোট ৯টি কেন্দ্রে পরীক্ষায় বসছে ৪৫৪ জন শিক্ষার্থী।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







