তাই জু-র কাছে হেরেই বিদায় সাইনার
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:০৩ পিএম, ২৭ অক্টোবর ২০১৮ শনিবার
চিনা তাইপের তাই জু ইংয়ের কাছেই ফরাসি ওপেনেও হেরে গেলেন সাইনা নেহওয়াল। প্রথম গেম ২০-১৬ এগিয়ে থেকেও। অবিশ্বাস্য ভাবে ঘুরে দাঁড়িয়ে বিশ্বের এক নম্বর তাই জু গেম ছিনিয়ে নিলেন ২২-২০ স্কোরে। আর দ্বিতীয় গেমে বিধ্বংসী হয়ে ওঠা তাইকে কোনও জবাবই দিতে পারেননি সাইনা। উল্টে চাপে পড়ে একের পর এক ভুল শট মারতে থাকেন। তাই জু-র কাছে সাইনা গেম হারেন ১১-২১। ম্যাচও।
ডেনমার্ক ওপেনের ফাইনালের পরে আরও একবার শেষ হাসি হাসলেন চিনা তাইপের এই তারকা। এ বার দৌড় শেষ হল কোয়ার্টার ফাইনালে। দু’জনের এই নিয়ে ১৯ বার খেলা হয়ে গেল। তাই জু-র পক্ষে ফল ১৪-৫। প্যারিসে সাইনার বিদায়ের দিনেই সাত্বিকসাইরাজ রানিকরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি সেমিফাইনালে উঠল। এই জুটি তুলনায় অভিজ্ঞ ভারতেরই মনু অত্রি-সুমিত রেড্ডিকে হারিয়েছে ২১-১৭, ২১-১১ গেমে।
এ দিকে, সাইনা শুক্রবার যে ভাবে শুরু করেছিলেন তাতে মনে হয়েছিল তাই জু-র কাছে বারবার হারার অভ্যেস থেকে বেরিয়ে আসতেও পারেন। এক সময় তো ১৬-৯ এগিয়ে যান।
কিন্তু সেখান থেকে তাই জু টানা ছ’টি পয়েন্ট তুলে ব্যবধান কমিয়ে স্কোর করে ফেলেন ১৫-১৬। তবু তাই জু-র তিনটি ডাবলফল্ট সাইনাকেই ২০-১৬ স্কোরে পৌঁছে দিয়েছিল। কিন্তু সেখান থেকে দারুণ ভাবে ম্যাচে ফিরে চারটি গেম পয়েন্ট বাঁচিয়ে টানা ছ’টি পয়েন্ট জিতে নেওয়ায় সাইনা গেম বাঁচাতে পারেননি। আর দ্বিতীয় গেমে তো আগ্রাসী তাই জু-র সামনে দাঁড়াতেই পারলেন না ভারতীয় তারকা।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











