ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২৩:৩৯:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ করে দেয় রমজান: রাষ্ট্রপতি

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৫ পিএম, ২ এপ্রিল ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র মাহে রমজান মহান আল্লাহর নৈকট্য এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয় বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। রমজান উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন তিনি।

রাষ্ট্রপতি বলেছেন, বছর ঘুরে বরকতময় মাহে রমজান আমাদের মাঝে সমাগত। সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমা লাভের জন্য যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সমগ্র মুসলিম উম্মাহ রমজান মাসটি পালন করে থাকে। সিয়াম ধনী-গরিব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা,সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে থাকে।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে (২ এপ্রিল) এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

আবদুল হামিদ বলেন, ‘রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর সঠিক প্রতিফলন ঘটাতে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলে অবদান রাখবেন এ প্রত্যাশা করি।’

রাষ্ট্রপতি উল্লেখ করেন, বৈশ্বিক করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপের ফলে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ এখন অনেকটাই কমে এসেছে। তবে, ভবিষ্যতে সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে তিনি যথাযথ স্বাস্থ্য ও সুরক্ষাবিধি মেনে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

আবদুল হমিদ সমাজের সচ্ছল জনগোষ্ঠীকে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসারও আহ্বান জানান।

রমজানের পবিত্রতায় সকলের জীবন ভরে উঠুক এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘মহান আল্লাহ আমাদের রহমত, মাগফিরাত ও নাজাত দান করুন’। সূত্র: বাসস