ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১০:০৪:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা

তাজুলের নিয়োগ বাতিল, নতুন চিফ প্রসিকিউটর এড. আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে অপসারণ করে আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। 

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ ধারা ৭ অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ প্রদান করা হলো। তিনি পদমর্যাদা, প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা অ্যাটর্নি জেনারেলের সমান ভোগ করবেন।

একই সঙ্গে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তারিখের স্মারকে জারি করা মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নিয়োগপ্রাপ্ত মো. আমিনুল ইসলামের পিতা মৃত মো. নূর মিয়া। তার বাড়ি হবিগঞ্জ জেলায়। তিনি ২৭ মে ১৯৯৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ৩০ ডিসেম্বর ২০২১ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনটিতে সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষর করেছেন।