তাপমাত্রা কমে বাড়তে পারে শীত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
দেশের বেশ কিছু অঞ্চলে গতকাল শুক্রবারও বৃষ্টি হয়েছে। মেঘ ও বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা বেড়েছে। যে কারণে শীতের অনুভূতি কম। আজ শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই, রাতে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।
রাজধানী ঢাকায় গতকাল বৃষ্টি হয়নি। শীতের অনুভূতিও তেমন ছিল না। তবে বায়ুদূষণ ছিল তীব্র। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় গতকাল রাজধানীতে যানবাহনের চাপ কম ছিল। এরপরও সকালে রাজধানীর বায়ু ছিল অস্বাস্থ্যকর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে আজ শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘ ও বৃষ্টি আপাতত বিদায় নেওয়ায় আজ রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এর ফলে আজ রাতে শীত অনুভূতি কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা ৬টার আগের ২৪ ঘণ্টায় দেশের ভেতরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদীকোর্ট এলাকায়—১১ মিলিমিটার। এ ছাড়া ভোলায় ৬ মিলিমিটার, বরিশালে ৫ মিলিমিটার, সিলেট ও হাতিয়ায় ৩ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, ফেনী, যশোর, বান্দরবান, খুলনা, বাগেরহাটের মংলা ও পটুয়াখালীর খেপুপাড়ায় অল্প পরিমাণে (কোথাও ২ মিলিমিটার, কোথাও ১ মিলিমিটার) বৃষ্টি হয়েছে।
গতকাল দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল দিনাজপুর, কুড়িগ্রামের রাজারহাট, নীলফামারীর সৈয়দপুর ও ডিমলা, নওগাঁর বদলগাছী ও রংপুরে। দেশের অন্যান্য অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ভোলা ও বাগেরহাটের মোংলায় ২৮ ডিগ্রি সেলসিয়াস করে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রোববার থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। তবে ৯ ও ১০ ফেব্রুয়ারির দিকে দেশের কিছু এলাকায় আবার মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা









