তামিমার মা সুমি আক্তারের অব্যাহতির আদেশ চ্যালেঞ্জ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪২ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে দায়ের করা ব্যবসায়ী রাকিব হাসানের মামলায় তামিমার মা সুমি আক্তারের অব্যাহতির আদেশ চ্যালেঞ্জ করা হয়েছে। ডিভোর্স ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে ও ব্যভিচারে লিপ্ত থাকার মামলায় গতকাল রোববার (২৭ মার্চ ) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলাটি দায়ের করা হয়।
রাকিবের পক্ষে আইনজীবী ইশরাত হাসান রিভিশন মামলাটি দায়ের করেন। মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ রিভিশন গ্রহণ করেছেন এবং সিএমএম আদালত থেকে নথি তলবের আদেশ দিয়েছেন। একইসঙ্গে আগামী ১ আগস্ট এ বিষয়ে শুনানির তারিখ ধার্য্য করেছেন বিচারক ইমরুল কায়েশ।
আদালতে রাকিবের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।
তিনি বলেন, ‘আসামী সুমি আক্তার তালাক জালিয়াতির সাথে জড়িত মর্মে পিবিআই প্রমান পেয়েছে। তাই ন্যায়বিচারের স্বার্থে তাকে অব্যহতির বিষয়টি চ্যালেঞ্জ করা হয়েছে।’
এর আগে ৯ ফেব্রুয়ারি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন নাসির-তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং তামিমার মা সুমি আক্তারকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।
গত বছরের ২০ ডিসেম্বর নাসিরসহ ২ জন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।
গত বছরের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক শেখ মো. মিজানুর রহমান নাসির ও তামিমার বিয়েকে 'অবৈধ' জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি তদন্ত প্রতিবেদন জমা দেন।
একই বছরের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে আদালতে মামলাটি করেছিলেন। মামলার নথি থেকে জানা যায়, রাকিবকে তালাক না দিয়েই ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন তামিমা সুলতানা।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











