তারকাদের বিশ্বকাপ ফুটবল ভাবনা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:২৫ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার
আজ শুরু হচ্ছে ফুটবলের মহা আসর। এ নিয়ে বাংলাদেশে চলছে তুমুল আলোচনা। শোবিজ তারকারাও মেতেছেন প্রিয় দলের সমর্থনে। যে যার প্রিয় দলের খেলা তো দেখবেনই, বাদ দিবেন না অন্য দলের খেলাও। আসুন তারকাদের কাছ থেকেই শোনা যাক তাদের বিশ্বকাপ ভাবনা।
সামিনা চৌধুরী
আমার প্রিয় দল আর্জেন্টিনা। আমি অন্যান্য খেলার চেয়ে ফুটবল বেশি পছন্দ করি। এবার তাদের অনেকগুলো ভাল খেলোয়াড় রয়েছে। বিশেষ করে মেসির কথা বলব। মেসির উপরই নির্ভর করে সব কিছু।
মৌসুমী
ফুটবল আমার অন্যতম প্রিয় খেলা। বিশ্বকাপ ফুটবলের কোন খেলা দেখাই বাদ দেয়নি। আর ব্রাজিলের খেলা কখনই মিস করিই না। ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার এবার নিশ্চয়ই ব্রাজিলকে বিশকাপ জিতাবে।
জয়া আহসান
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ব্রাজিল দলকে সমর্থন করেন। অভিনেত্রী জয়া আহসান বলেন, ব্রাজিল ছাড়া আর কিছু হতেই পারে না। আর নেইমার তো নেইমারই। ওর তুলনা নেই।
পপি
বিশ্ব ফুটবলে আমার প্রিয় দল আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাই ফেবারিট। আমার প্রিয় খেলোয়াড় মেসি। আশা করি ও এবার নিরাশ করবেনা। মেসি যদি ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে এই বিশ্বকাপে কাপ জিতে ফেলার সম্ভাবনা আছে।
বিদ্যা সিনহা মিম
বিশ্বকাপে আমার প্রিয় দল ব্রাজিল। আশা করছি দলটি এবার চ্যাম্পিয়ন হতে পারবে। নেইমার এর জাদু দেখার জন্য অপেক্ষা করছি আমি। ওতো অসাধারণ খেলে । প্রিয় দলের খেলা মিস করব না। শুটিং থাকলেও প্রিয় দলের খেলা দেখবই দেখব।
শখ
এবারের বিশ্বকাপে আমি পুরোপুরি আর্জেন্টিনার সমর্থক। আমার ধারণা এই দলটি এবার বিশ্বকাপ জিতবে। আর্জেন্টিনার ছন্দময় ফুটবল ভোলার নয়। তবে আর্জেন্টিনার পাশাপাশি ব্রাজিলের কাপ জেতার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।
মেহজাবিন
ব্রাজিল-আর্জেন্টিনা, দুই দলের খেলাই আমি উপভোগ করি। তবে দুই দলের মধ্যে কোনটা ফেবারিট জানতে চাইলে অবশ্যই ব্রাজিলকেই নেবো। প্রতিপক্ষকে সহজেই হারিয়ে দেওয়ার অন্যরকম ক্ষমতা আছে এই দলটার। আমি আশা করব ব্রাজিল যেন এবার চ্যাম্পিয়ন হয়।
মাহিয়া মাহি
বিশ্বকাপে আমি আর্জেন্টিনা দলের সমর্থন করব। চাইব তারাই যেন চ্যাম্পিয়ন হয়। এ ছাড়া অন্যান্য দলের খেলা দেখব। মেসি তো ইসারায়িলের সাথে খেলাই বাদ দিল। ওর প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেছে।
স্বাগতা
আমি ব্রাজিলকে সাপোর্ট করি। বাসার সবাই মিলে রাতে ব্রাজিলের খেলাগুলো দেখব। এবারের বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে বলে আমার বিশ্বাস।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







