তিতুমীর ক্যাম্পাসে আমের সমারোহ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ৭ মে ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ফলের রাজা বলা হয় আমকে। গ্রীষ্মকাল ব্যতীত রসালো এ ফলটি যেন কল্পনাই করা যায় না। নানান গাছপালায় পরিপূর্ণ তিতুমীর কলেজ। গ্রাষ্মকালীন ছুটি শেষে সপ্তাহের প্রথম দিনেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কলেজ ক্যাম্পাস। ক্যাম্পাসের মূল ফটক দিয়ে ঢুকতেই সুফিয়া কামাল ছাত্রীনিবাসের পাশে থাকা আম গাছটি চোখে পড়ে। একটু সামনের দিকে এগিয়ে গেলেই চোখে পড়বে শহীদ বরকত মিলনায়তনের সামনে এবং পশ্চিম পাশের আম গাছগুলো। ক্যাম্পাসের এ আম গাছগুলোকে কেন্দ্রবিন্দু করে চলছে শিক্ষার্থীদের প্রাণবন্ত আড্ডা।
গ্রীষ্মকালীন কাঁচা আম খেতে কার না ভালো লাগে! প্রচন্ড রোদের তাপ থেকে একটু স্বস্তি পেতে কাঁচা আমের টানে শিক্ষার্থীরা দল বেঁধে আম উৎসবের দিক ঝুঁকছে । গাছ থেকে কাঁচা আম পেড়ে নিয়ে লবণ দিয়ে মেখে বন্ধুদের মাঝে ভাগাভাগি করেই তৃপ্তি পাচ্ছে অনেকে। মায়ের হাতে আম চাটনি খাবে বলে কেউ কেউ দু- চারটি তার নিজ ব্যাগে করে বাসায় ফিরছে। কেউবা কলেজ ছুটি শেষে ফেরার পথে কলেজ বাসে থাকা শিক্ষার্থীদের মাঝে কাঁচা আম বিলিয়ে দিচ্ছে। বাজার থেকে কেনা আমের চেয়ে নিজ ক্যাম্পাসের আমের টক -মিষ্টির স্বাদটাই যেন মনে এক অন্যরকম অনুভূতির জানান দেয়। বাংলা বিভাগ ২য় বর্ষের শিক্ষার্থী রোদ চৌধুরী জানান, বৈশাখ মাস যেতে না যেতেই কাঁচা আমগুলো শেষ হতে শুরু করেছে। জৈষ্ঠ্য মাস আসা এখনো বাকি। পাকা আমের স্বাদ নিতে হলে অবশ্যই জৈষ্ঠ্য মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।
খাদ্যগুণে পাকা আমের সঙ্গে টক্কর দিতে পারে কাঁচা আম। ভিটামিন সি, কে, এ, বি৬ এবং ফোলেট সহ প্রচুর পোস্টটি রয়েছে কাঁচা আমে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়তা করে থাকে কাঁচা আম। কাঁচা আম সম্পর্কে শিক্ষার্থীদের এমন স্বাস্থ্যসম্মত তথ্য উপাত্ত একদমই অজানা নয়। তাইতো ক্যাম্পাসে থাকা কাঁচা আমের ভাগ কেউই ছাড়তে নারাজ।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন



