ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৮:১০:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই

তিন মামলায় খালেদা জিয়ার জামিনের আদেশ সোমবার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৩৮ পিএম, ২৮ মে ২০১৮ সোমবার

কুমিল্লা ও নড়াইলে করা পৃথক তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। সোমবার আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট।

রোববার উভয়পক্ষের শুনানি শেষে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এ দিন নির্ধারণ করেন।

গত ২০ মে কুমিল্লা ও নড়াইলের পৃথক ৩ মামলায় হাইকোর্টের অনুমতির পর খালেদা জিয়ার পক্ষে জামিন আবেদন দাখিল করা হয়। এরপর গত ২১ মে আদালতে খালেদা জিয়ার দুই মামলায় জামিন শুনানির দিন ধার্য থাকলেও প্রস্তুতি না থাকার বিষয়টি আদালতকে অবহিত করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরপর আদালত তার আবেদন মঞ্জুর করে এ বিষয়ে ২২ মে শুনানির দিন ধার্য করেন। এদিন আংশিক শুনানি হওয়ার পর মামলাটির বিষয়ে ২৩ ও ২৪ মে আবারও শুনানি হয়। সেই শুনানি রোববার পর্যন্ত মুলতবি রাখা হয়। সেই শুনানি শেষে আদালত আদেশের জন্য সোমবার দিন ধার্য করা হয়।