ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ২৩:১২:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

তিন মামলায় খালেদার জামিন আদেশ রোববার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:১০ পিএম, ২৭ মে ২০১৮ রবিবার

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিন মামলায় জামিন আদেশ অাগামী রোববার দেয়া হবে। কুমিল্লার দুইটি নাশকতার এবং নড়াইলের একটি মানহানির মামলায় খালেদা জিয়ার করা জামিন আবেদেনের ওপর শুনানি শেষ হয়েছে।


বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। আগামী রবিবার এ মামলার আদেশ দেয়া হবে।

আজ তৃতীয় দিনের মতো কুমিল্লায় হত্যা ও নড়াইলে মানহানির একটি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়। এদিন রাষ্ট্রপক্ষে অসমাপ্ত শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে আদালত জানান, ‘আগামী রোববার বাকি শুনানি শেষে ঐদিন আদেশ দেয়া হবে।