তিন শিক্ষার্থীসহ সড়কে ঝরল চার প্রাণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৮ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর ঢাকাসহ খুলনা, সিরাজগঞ্জ ও নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকার কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় লরিচাপায় আব্দুর রাজ্জাক নামে এক মাদ্রাসা শিক্ষক এবং খুলনার রূপসায় ইটবোঝাই ট্রলির চাপায় প্রথম শ্রেণির ছাত্রী আঁখি মনি (৭), সিরাজগঞ্জের কামারখন্দে কলেজছাত্র হৃদয় (১৭) ও নরসিংদীতে কাভার্ডভ্যান চাপায় রাব্বি মিয়া নামের এক স্কুলছাত্র মারা যান।
কল্যাণপুর: বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর কল্যাণপুরে রাস্তা পার হওয়ার সময় লরিচাপায় প্রাণ হারান মাদ্রাসা শিক্ষক আব্দুর রাজ্জাক।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, ভোরে মিরপুর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন রাজ্জাক। এসময় একটি তেলের লরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বাড়ি মেহেরপুর সদর এলাকায়। তিনি একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খুলনা: বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রূপসা উপজেলার আনন্দনগর গ্রামে স্কুলের পাশের দোকানে খাবার কিনতে যাওয়ার সময় ট্রলিচাপায় নিহত হয় আঁখি মনি। এ ঘটনায় পুলিশ ট্রলিচালক মিলন শেখকে গ্রেফতার করেছে। আঁখি আনন্দনগর গ্রামের আকবর আলী সরদারের মেয়ে।
রূপসা থানা পুলিশের ওসি মোল্লা জাকির হোসেন জানান, প্রথম শ্রেণির ছাত্রী আঁখি স্কুল থেকে পাশের দোকানে খাবার কিনতে যাওয়ার সময় ট্রলিটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশটি উদ্ধার করেছে।
সিরাজগঞ্জ: বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দে কাভার্ডভ্যান চাপায় হৃদয় (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই পথচারি। নিহত হৃদয় বাজার ভদ্রঘাট গ্রামের হায়দার আলীর ছেলে ও ধুকুরিয়া কারিগরি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেমিক্যাল বোঝাই একটি কাভার্ডভ্যান ভদ্রঘাট বাজারের পশ্চিম পাশে তিন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই হৃদয় মারা যান। আহত হন আরো দুই পথচারী। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী কাভার্ডভ্যানটি আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে তারা সড়ক অবরোধ করেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, কলেজছাত্রের নিহতের ঘটনায় এলাকাবাসী কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেছে।
নরসিংদী: সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যান চাপায় রাব্বি মিয়া নিহত ও তার এক বন্ধু আহত হয়। রাব্বি বেলাব উপজেলার হোসেন নগর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও হোসেন নগর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
বেলাব থানার ওসি ফখরুদ্দিন ভূইঁয়া স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাব্বি মিয়া ও তার এক সহপাঠী সাইকেলে করে মহাসড়ক পার হচ্ছিলো। এ সময় ভৈরব থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়। আহতাবস্থায় তার সহপাঠীকে হাসপাতালে পাঠানো হয়েছে। সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। কাভার্ডভ্যানটি আটক করেছে হাইওয়ে পুলিশ।
-জেডসি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা









