তিশাকে কোলে তুলে হাত ভেঙেছিল তৌসিফের
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ২৮ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার
তানজিন তিসা ও তৌসিফ মাহবুব
তানজিন তিসা ও তৌসিফ মাহবুব হালের দুই জনপ্রিয় অভিনয় শিল্পী। দুজন খুব ভালো বন্ধুও বটে। সহশিল্পী ও বন্ধু তানজিন তিশাকে কোলে তোলার চেষ্টায় হঠাৎই ঘটে যায় অঘটন, ভেঙে যায় তৌসিফের হাতের হাড়। দর্শকদের হাসির আড়ালে লুকিয়ে থাকা এই বেদনাদায়ক অথচ মজার অভিজ্ঞতাটি সম্প্রতি শেয়ার করেছেন অভিনেতা তৌসিফ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তৌসিফ জানান, ২০২২ সালের ১৬ ডিসেম্বর মুক্তি পাওয়া নাটক ‘স্বাধীনতা তুমি’-এর পোস্টারের শুটিং করতে গিয়েই ঘটে বিপত্তি। নাটকে তিনি ছিলেন এক মুক্তিযোদ্ধার চরিত্রে, আর তিশা ছিলেন শহীদ বীরাঙ্গনা। পোস্টারের জন্য মৃত চরিত্রে অভিনয় করা তিশাকে কোলে তুলতে হয়েছিল তাকে।
তৌসিফ বলেন, “পোস্টারের জন্য ওকে কোলে ২-৪ মিনিট ধরে রাখতে হয়েছিল। বিভিন্ন ফ্রেমে ছবি তুলছিল বলে পুরো ওজন নিতে হয়েছিল আমাকে। তখনই চাপটা পড়ে। এরপর প্রায় এক মাস বাঁ হাত দিয়ে কোনো ওয়েট নিতে পারিনি। রাতে ঘুমাতে গেলেও হাত ব্যথা করত।”
তিনি হেসে আরও যোগ করেন, “তিশা আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তবুও ওকে ঘৃণা করি, আবার ভালোবাসিও। তবে এটুকু বলে রাখি, ওর কারণে আমার হাতের হাড় ভেঙেছিল।”
তৌসিফের এই কথাগুলো শুনে ভক্তরাও হাস্যরসে মেতে উঠেছেন। কেউ সহানুভূতি জানিয়ে লিখেছেন, “শিল্পের জন্য এত ত্যাগ!”, আবার কেউ মজা করে মন্তব্য করেছেন, “বন্ধুত্বের খেসারত হাতের হাড় ভাঙা।”
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী









