তীব্র ভাঙনে ব্রহ্মপুত্র নদে বিলীন ২৫ বাড়ি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ২৩ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
আবারো তীব্র ভাঙন দেখা দিয়েছে কুড়িগ্রামের ধরলা ও ব্রহ্মপুত্রের বিভিন্ন স্থানে। গত এক সপ্তাহে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্রের অববাহিকায় ভগপতিপুর, পোড়ার চর ও কালির আলগা গ্রামে ভাঙন শুরু হয়।
জানা গেছে, কালির আলগা গ্রামের স্থানীয় ইউপি সদস্যের বাড়িসহ ২০-২৫টি বাড়ি নদীভাঙনের শিকার হয়েছে। হুমকির মুখে রয়েছে আরও ৫০-৬০ পরিবার।
দেখা গেছে, সদরের যাত্রাপুর ইউনিয়নের ভগপতিপুর, পোড়ার চর ও কালির আলগা গ্রামে ব্রহ্মপুত্র নদের পানির কমার সঙ্গে সঙ্গে ভাঙন দেখা দিয়েছে। পরিবারের সবাই মিলে ঘর-বাড়ি সরাতে ব্যস্ত সময় পার করছেন। অনেকে নৌকাযোগে তাদের ঘর-বাড়ি অন্য চরে নিয়ে জমি বর্গা নিয়ে বসতি গড়ে তুলছেন। এতে করে আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের।
স্থানীয় ইউপি সদস্য মো. হোসেন আলী বলেন, কালির আলগায় গত এক সপ্তাহে আমার বাড়িসহ ২০-২৫টি বাড়ি নদী ভাঙনের শিকার হয়েছে। বর্তমানে দক্ষিণ কালির আলগা গ্রামে গিয়ে কোনো রকমে আশ্রয় নিয়েছি আমরা। অনেকের কোনো জমিজমা নাই। জমি ভাড়া নিয়ে ঘর তুলে আছে অনেক পরিবার। ভাঙনরোধে এখানে কোনো কাজ হয় না। মাস তিনেক আগে ২০টি পরিবার ১০ হাজার করে টাকা পেয়েছে।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, বর্তমানে আমার ইউনিয়নের ভগপতিপুর, পোড়ার চর ও কালির আলগা গ্রামে ভাঙন অব্যাহত রয়েছে। ভগপতিপুরে কমিউনিটি ক্লিনিক ও স্কুল রয়েছে। ইউএনও স্যার দুই দিন আগে দেখে গেছেন। এখনো কাজ শুরু হয়নি। তাছাড়া ২ মাস আগে সরকারিভাবে ইউনিয়নে ৯৮টি ভাঙনকবলিত পরিবারকে ১০ হাজার করে টাকা দেয়া হয়েছে।
বিষয়টি জানতে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








