ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২০:৫৬:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

তুরস্ক থেকে বিমানে করে ১০ টন পেঁয়াজ এলো

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১০ পিএম, ২২ নভেম্বর ২০১৯ শুক্রবার

এবার তুরস্ক থেকে একটি বিশেষ ফ্লাইটে আনা হয়েছে পেঁয়াজ। ১০ টনের এই চালানটি আমদানি করেছে মেঘনা গ্রুপ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে পেঁয়াজ বহনকারী কার্গোবিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর কাস্টমসের অফিসার সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তুরস্ক এয়ারলাইন্সের ফ্লাইটে করে আজ সকালে মেঘনা গ্রুপের আমদানি করা পেঁয়াজের প্রথম চালান ঢাকায় এসে পৌঁছায়।

এই পেঁয়াজ সরকারকে দেবে মেঘনা গ্রুপ। সরকার টিসিবির মাধ্যমে সেগুলো বিক্রি করবে।

এর আগে গত বুধবার আকাশপথে পাকিস্তানের করাচি বিমানবন্দর থেকে পেঁয়াজের প্রথম চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। চালানটির আমদানিকারক ঢাকার শাদ এন্টারপ্রাইজ। চালানটিতে ৮১ টন ৫০০ কেজি পেঁয়াজ ছিল।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ভারত রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়তে থাকে। গেল সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজের দাম কেজিতে ২৫০ থেকে ৩০০ টাকায় উঠে যায়। পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে লাগাম টানতে অবশেষে বিমানে করে পেঁয়াজ আনার ঘোষণা দেয় সরকার।