তুরস্কে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ২৫ জানুয়ারি ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৫৫৩ জন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ১৫ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৭। শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় পূর্বাঞ্চলীয় ইলাজিগ প্রদেশে কম্পনটি আঘাত হানে।
মৃতের সংখ্যা নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোইলু জানান, এতে নিহতের সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে। ইলাজিগ প্রদেশে আহত হয়েছেন ৪০৫ জন। মালাতিয়া প্রদেশে আহত হয়েছেন আরো ১৪৮ জন।
তিনি আরো জানান, কম্পনের ফলে বেশকিছু ভবন ধসে পড়েছে বা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ধসে পড়া একটি ভবনের নিচে আটকা পড়েছেন ৩০ জন। তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছে কর্তৃপক্ষ। সুলেমান সোইলু জানান, আক্রান্ত দুই প্রদেশে অতিরিক্ত ১৭০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টার দিকে ইলাজিগের সিভরাইস জেলায় কম্পনটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬ দশমিক ৭ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পটি ইলাজিগ প্রদেশ ছাড়াও মালাতিয়া প্রদেশ, দক্ষিণাঞ্চলীয় আদানা ও উত্তরাঞ্চলীয় সামসুন এলাকাতেও অনুভূত হয়েছে। এতে যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











