ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৫:০৬:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

তুরাগে এবার ভেসে উঠল মা-মেয়ের মরদেহ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২২ পিএম, ১১ অক্টোবর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর অদূরে আমিন বাজার এলাকায় তুরাগ নদে নৌকাডুবির ঘটনার ৩ দিন পর পর মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

তারা হলেন- রুপায়ন বেগম (৩০) ও তার মেয়ে জেসমিন আক্তার (৩)। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় ৭ জনের মরদেহ উদ্ধার করা হলো।

সোমবার (১১ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম রাইজিংবিডিকে জানান, উদ্ধার অভিযানের তৃতীয় দিনে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন নারী ও এক শিশু রয়েছে।

জানা গেছে, সোমবার সকালে আমিন বাজার সেতুর নিচে ভেসে ওঠে রুপায়ন বেগমের মরদেহ। এছাড়া মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে উদ্ধার করা হয় তার মেয়ে জেসমিন আক্তারের মরদেহ।

এর আগে শনিবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস, কোস্টগার্ডের লোকজন তল্লাশি করে ৩ শিশু, ১ নারী ও ১ পুরুষের লাশ উদ্ধার করে। আজ উদ্ধার কার হয় আরও ২ জনের লাশ।