ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২২:৪৮:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

তুরাগে নৌকাডুবি: ভেসে উঠল এক নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩১ পিএম, ১১ অক্টোবর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর অদূরে আমিন বাজার এলাকায় তুরাগ নদে নৌকাডুবির ঘটনায় আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ জনে।

সোমবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে ওই নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। তবে এখনো তার নাম পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ  বলেন, সকালে স্থানীয় লোকজন ওই নারীর ভাসমান মরদেহ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ জনে।

এর আগে শনিবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস, কোস্টগার্ডের লোকজন তল্লাশি করে ৩ শিশু, ১ নারী ও ১ পুরুষের লাশ উদ্ধার করে। এ ঘটনায় এখনো ১ জন নিখোঁজ আছে বলে স্বজনদের সূত্রে ফায়ার সার্ভিস জানিয়েছে।