তুলে নেয়া হয়েছে ওয়ারীর লকডাউন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৬ পিএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
তুলে নেয়া হয়েছে ওয়ারীর লকডাউন
রাজধানীর ওয়ারী এলাকার লকডাউন শুক্রবার রাত ১২টা থেকে তুলে নেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর হতে লকডাউন বর্ধিত করার নতুন কোন নির্দেশনা না থাকায় এবং প্রথম ও দ্বিতীয় সপ্তাহ’র তুলনায় করোনা সংক্রমণের হার তুলনামূলকভাবে হ্রাস পাওয়ায় লকডাউন তুলে নেয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার রাতে জানানো হয়, সামাজিক দূরত্ব বজায় রাখতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে এলাকায় মাইকিং করা হচ্ছে যা আগামী ৩০ জুলাই পর্যন্ত চলমান থাকবে।
মাস্ক পরিধাণসহ অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ করতে মসজিদ ও ধর্মীয় উপাসনালয়গুলো থেকে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে ঘোষণা দেয়া হচ্ছে।
এছাড়াও লকডাউন এলাকায় করোনা টেস্টিং বুথ ও ই-কমার্সের মাধ্যমে খাদ্য সামগ্রী সরবরাহসহ অন্যান্য সেবা ৩০ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর নতুন করে প্রয়োজনীয়তা অনুভব করলে পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুসরণপূর্বক প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
করোনার বিস্তার রোধে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে পুরান ঢাকার ওয়ারী ৪ জুলাই ভোর ৬টা থেকে ২১ দিনের জন্য লকডাউন করা হয়। শুক্রবার রাত ১২টায় এই লকডাউনের মেয়াদ শেষ হয়।
গত ৪ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত মোট ৩০৯ জন করোনা টেস্ট করিয়েছেন এবং এরমধ্যে ৮০ জন কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন










