ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৮:০৮:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

তৃণমূল বিএনপির চেয়ারম্যান হচ্ছেন সেলিমা হুদা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ৬ মে ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তৃণমূল বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন তার মেয়ে ব্যারিস্টার অন্তরা সেলিমা হুদা।

শুক্রবার (৫ মে) দলটির একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একজন নেতা বলেন, দলের বৈঠকে সবাই চেয়েছিল নাজমুল হুদার জায়গায় তার সহধর্মিণী সিগমা হুদা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোক। কিন্তু তিনি বলেছেন- ‌‘আমার স্বামী যেহেতু বেঁচে থাকতে তা হয়নি, তাই আমার চাওয়া আমি বেঁচে থাকতে মেয়ে বাবার প্রতিষ্ঠিত দলের চেয়ারম্যান হোক।’

এদিকে নাজমুল হুদার প্রেস সচিব তারেক হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ মার্চ এক জরুরি সভা ও শুক্রবার সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী দলের চেয়ারম্যান পদটি পূরণ করা হয়। শনিবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম প্রকাশ করা হবে। এতে তৃণমূল বিএনপির ঊর্ধ্বতন নেতারা উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, নাজমুল হুদা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় গত ১৬ ফেব্রুয়ারি তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। দলটি প্রতীক হিসেবে পাচ্ছে ‘সোনালি আঁশ’।