ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২২:০৬:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

তৃতীয় কন্যার বাবা হলেন ওয়ার্নার

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ১ জুলাই ২০১৯ সোমবার

তৃতীয় কন্যা সন্তানের বাবা হলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। রোববার রাতে তার স্ত্রী তৃতীয় সন্তানের মা হন।

ইনস্টাগ্রামে ওয়ার্নার লিখেছেন, ‘গতকাল রাত ১০টা ৩০ মিনিটে আমাদের পরিবারের নতুন সদস্য ইসলা রোজ ওয়ার্নারের আগমন ঘটেছে। নিঃসন্দেহে অবিশ্বাস্য। মা এবং সদ্যজাত শিশু সুস্থ আছে এবং তার বড় দুই বোন যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে# গর্বিত পিতা।’

আইভি মায়ে এবং ইন্ডি রায়ে নামে ওয়ার্নারের আরো দুটি মেয়ে রয়েছে।

ইংল্যান্ড ওয়েলসে চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপে এ পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক ওয়ার্নার। আট ইনিংসে ৭৩.৭১ গড়ে মোট ৫১৬ রান করেছেন ফর্মের তুঙ্গে থাকা এ ব্যাটসম্যান।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে আগামী ৬ জুলাই শনিবার গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ার্নার ওপেনার হিসেবে খেলতে নামবে বলে আশা করা হচ্ছে।