ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৭:৪৪:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

তৃতীয় ধাপ থেকে সদর উপজেলায় ইভিএমে ভোট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপ থেকে সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। মোট পাঁচটি ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার ঢাকা সিটি নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা শেষে আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, উপজেলা নির্বাচনের প্রতিটি ধাপে ইভিএম ব্যবহারের পরিকল্পনা ছিল কমিশনের। কিন্তু বিধিমালা প্রণয়নের ক্ষেত্রে একটু দেরি হওয়ায় তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কতগুলো উপজেলায় ইভিএম ব্যবহার করা হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের আগেই সিদ্ধান্ত ছিল যে, উপজেলাগুলোর সদরে ইভিএম ব্যবহার করব। তৃতীয় থেকে পঞ্চম ধাপে ইভিএম ব্যবহারের পরিকল্পনা এখন পর্যন্ত আমাদের আছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ১২৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া চতুর্থ ধাপ ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ১৮ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

-জেডসি