তৃতীয় ধাপে ভোট পড়েছে ৪১.৪১ শতাংশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২২ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৪১ দশমিক ৪১ শতাংশ ভোট পড়েছে। সর্বনিম্ন ভোট পড়েছে লক্ষ্মীপুর সদর উপজেলায় ১৯ দশমিক ২৬ শতাংশ। আর সর্বোচ্চ ভোট পড়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ৭২ দশমিক ৯১ শতাংশ।
মাঠপর্যায় থেকে পাঠানো তথ্য সমন্বয় করে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখা।
এছাড়া আজ সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ কমিশনে প্রেস ব্রিফিং করে উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৪১ দশমিক ৪১ শতাংশ ভোট পড়ার কথা জানিয়েছেন।
ইসি সূত্র জানায়, তৃতীয় ধাপে এক কোটি ৮২ লাখ এক হাজার ৭৭০ জন ভোটারের মধ্যে ৭৫ লাখ ৩৬ হাজার ৯২৬ জন ভোট দিয়েছেন। অর্থাৎ ভোট পড়েছে ৪১ দশমিক ৪১ শতাংশ। এ ধাপে এক লাখ ৬৫ হাজার ৮৩৩টি ভোট বাতিল হয়েছে।
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়েছিল ৪৩ দশমিক ৩২ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ভোট পড়েছিল ৪১ দশমিক ২৫ শতাংশ। সে হিসেবে দ্বিতীয় ধাপের চেয়ে সামান্য বেশি ভোট পড়েছে তৃতীয় ধাপে।
তৃতীয় ধাপে মোট ১১৭ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও ১১৬টি উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। অনিয়মের কারণে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভোট শুরুর দুই ঘণ্টা পর বন্ধ করে দেয় নির্বাচন কমিশন।
তৃতীয় ধাপের এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন ৮৩ জন। তাদের মধ্যে ৩১ জন জয়ী হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। জাতীয় পার্টি জিতেছে মাত্র একটি উপজেলায় (কিশোরগঞ্জের তাড়াইল) আর স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৩৮ উপজেলায়।
এবার পাঁচ ধাপে হচ্ছে উপজেলা নির্বাচন। এরই মধ্যে তৃতীয় ধাপে ভোট সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ১৮ জুন ভোট হওয়ার কথা রয়েছে।
-জেডসি
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু




