তৃতীয় বাংলাদেশী নারী হিসেবে এভারেস্টের চূড়ায় নিম্নি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫০ এএম, ২৭ মে ২০২৬ বুধবার
ছবি: সংগ্রহিত।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশী পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি। আজ বুধবার (২৭ মে) ভোরে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ান তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)।
এর মধ্য দিয়ে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনের পর তৃতীয় বাংলাদেশী নারী হিসেবে এভারেস্ট জয় করলেন নুরুন্নাহার নিম্নি। এর আগে ২০১২ সালের ১৯ মে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। একই বছরের ২৬ মে শিখরে ওঠেন ওয়াসফিয়া নাজরীন। দীর্ঘ ১৪ বছর পর আবারো কোনো বাংলাদেশী নারী এভারেস্টের চূড়ায় উঠলেন।
গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালের উদ্দেশে রওনা হন নিম্নি। কাঠমান্ডু ও লুকলা হয়ে পৌঁছান এভারেস্ট বেজক্যাম্পে। এরপর ধাপে ধাপে উচ্চতাজনিত পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেন।
১৭ মে চূড়ান্ত অভিযানের জন্য বেজক্যাম্প ত্যাগ করেন তিনি। ২৩ মে ক্যাম্প-৪-এ পৌঁছে শিখরের উদ্দেশে রওনা দিলেও প্রতিকূল আবহাওয়ার কারণে ফিরে আসতে বাধ্য হন। পরে কয়েক দিন ক্যাম্প-২-এ অবস্থান করেন।
আবহাওয়া অনুকূলে এলে ২৫ মে ফের যাত্রা শুরু করেন নিম্নি। মঙ্গলবার ক্যাম্প-৪-এ পৌঁছে সেখান থেকে সন্ধ্যায় চূড়ান্ত আরোহণ শুরু করেন। অবশেষে আজ বুধবার নেপাল সময় সকাল ৫টা ২৪ মিনিটে এভারেস্টের শিখরে পৌঁছান তিনি। অভিযানে তার সাথে ছিলেন নেপালের এইটকে এক্সপেডিশনের এক শেরপা।
নুরুন্নাহার নিম্নি বর্তমানে পূবালী ব্যাংক পিএলসির জেনারেল ব্যাংকিং বিভাগের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। তার এভারেস্ট অভিযানের পৃষ্ঠপোষকতাও করেছে প্রতিষ্ঠানটি।
রংপুরে বেড়ে ওঠা নিম্নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে পড়াশোনা করেছেন। ২০০৬ সালে বিশ্ববিদ্যালয়ের ফিল্ডওয়ার্কে চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে পাহাড়ের প্রতি তার আগ্রহ তৈরি হয়। পরে বান্দরবান, ভুটান, ভারতের সিকিম ও নেপালের বিভিন্ন পাহাড়ে ট্রেকিং করেন তিনি।
২০১৯ সালে নেপালের অস্ট্রেলিয়ান ক্যাম্প ভ্রমণের পর আরো বড় স্বপ্ন দেখতে শুরু করেন নিম্নি। ২০২০ সালে এভারেস্ট বেজক্যাম্প ট্রেক সম্পন্ন করার পর পেশাদার পর্বতারোহণে যুক্ত হন। ২০২২ সালে ভারতের দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ নেন এবং একই বছর বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবে যোগ দেন।
উল্লেখ্য, ১৯৫৩ সালের ২৯ মে প্রথমবারের মতো এভারেস্ট জয় করেন নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি ও নেপালের শেরপা তেনজিং নোরগে। বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম ২০১০ সালের ২৩ মে শিখরে ওঠেন। এরপর একে একে এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন, বাবর আলী ও ইকরামুল হাসান শাকিল এভারেস্ট জয় করেন। এবার সেই তালিকায় যুক্ত হলো নুরুন্নাহার নিম্নির নাম।
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের











