তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বকেয়া বেতন ভাতার দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেছেন নাসা মেইনল্যান্ড নামে একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা। আজ সকাল সাড়ে ৯টা থেকে তারা মগবাজার-মহাখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এদিকে সড়ক থেকে সরিয়ে দিতে বিক্ষুব্ধ শ্রমিকদের লাঠিচার্জ করেছে পুলিশ।
অবরোধের কারণে মহাখালী হয়ে উত্তরা থেকে মতিঝিল যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানান, বুধবার রাতে একবার এই গার্মেন্টেস কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিলেন। সে সময় বুঝিয়ে বলার পর তারা সড়ক ছেড়ে চলে যান।
কিন্তু সকালে তারা আবারও সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মালিকপক্ষের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। শ্রমিকদেরও বোঝানো হচ্ছে।
ওসি আরও বলেন, এই অবরোধের কারণে সাতরাস্তা হয়ে ঢাকার উত্তর ও দক্ষিণ অংশে যাওয়ার সব পথই এখন বন্ধ। ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।
-জেডসি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি






