তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২০ পিএম, ২৮ মার্চ ২০২৬ শনিবার
তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
দেশজুড়ে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা, অবৈধ মজুদ প্রতিরোধ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে বিভিন্ন জেলায় তেলের ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও সরবরাহ অনিশ্চয়তার কারণে দেশের ভেতরে কিছু অসাধু চক্র তেল মজুদের চেষ্টা করছে বলে তথ্য পাওয়া গেছে। এ ধরনের অপচেষ্টা প্রতিরোধ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে একটি সুসংগঠিত পরিকল্পনার আওতায় সদস্যদের মোতায়েন করা হয়েছে। প্রত্যন্ত এলাকায় দায়িত্ব পালনের সুবিধার্থে নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখান থেকে সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
গত ২৫ মার্চ সকাল থেকে দেশের ৯টি জেলার মোট ১৯টি তেল ডিপোতে বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এর মধ্যে ঢাকায় ১টি, কুড়িগ্রামে ২টি, রংপুরে ৩টি, রাজশাহীতে ৩টি, সিলেটে ২টি, মৌলভীবাজারে ৩টি, কুমিল্লায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়ায় ১টি এবং সুনামগঞ্জে ১টি ডিপো অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিটি ডিপোতে একজন কর্মকর্তার নেতৃত্বে বিজিবির টিম দায়িত্ব পালন করছে। তারা নিয়মিত তদারকি, নিরাপত্তা ব্যবস্থার কঠোর বাস্তবায়ন এবং প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবির সদস্যরা অবৈধ জ্বালানি মজুদ ও কালোবাজারি প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে। ডিপো কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিজিবির দৃশ্যমান উপস্থিতি ইতোমধ্যে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং জনমনে আস্থা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এছাড়া সীমান্ত দিয়েও যাতে জ্বালানি তেল পাচার না হয়, সেজন্য বাড়ানো হয়েছে নজরদারি। সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, নৌ টহল জোরদার, চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সীমান্তবর্তী আইসিপি ও এলসিপিগুলোতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। আমদানি-রপ্তানিতে ব্যবহৃত ট্রাক ও লরিসহ বিভিন্ন যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার











