ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ৪:১১:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

দ. আফ্রিকায় একদিনে ৩ হাজার ২৬৭ জন করোনা আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২২ পিএম, ৫ জুন ২০২০ শুক্রবার

দ. আফ্রিকায় একদিনে ৩ হাজার ২৬৭ জন করোনা আক্রান্ত

দ. আফ্রিকায় একদিনে ৩ হাজার ২৬৭ জন করোনা আক্রান্ত

দক্ষিণ আফ্রিকায় বৃহস্পতিবার ২৪ ঘন্টায় সর্বোচ্চ রেকর্ড পরিমান ৩ হাজার ২৬৭ জন করোনা আক্রান্ত হয়েছে। দেশটিতে মহামারি ছড়িয়ে পড়ার পর আক্রান্তের এই সংখ্যা সবচেয়ে বেশি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, এ পর্যন্ত করোনায় মোট ৪০ হাজার ৭৯২ জন আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৫৬ জনের মৃত্যু হয়েছে, মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৮ জন।

আক্রান্তদের অর্ধেকের বেশি ওয়েস্টার্ন কেপ অঞ্চলের, এখানে স্বাস্থ্য সেবা নাজুক অবস্থায় রয়েছে।

প্রেসিডেন্ট রামাফোসা করোনার বিস্তার ঠেকাতে ২৭ মার্চ দেশটিতে লকডাউনের ঘোষণা দেন। লোকজনের চলাচল সীমিত করা হয়েছে। অর্থনীতি ইতোমধ্যেই মন্দায় পতিত হয়েছে।

অর্থনীতি পুনরুদ্ধারে রামাফোসা ধীরে ধীরে অর্থনৈতিক কর্মকান্ডের ক্ষেত্রে লকডাউন শিথিল করেছেন।