দ. আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে করোনা আক্রান্ত ২০ লাখেরও বেশি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ২১ জুন ২০২০ রবিবার
দ. আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে করোনা আক্রান্ত ২০ লাখেরও বেশি
ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা শনিবার ২০ লাখ ছাড়িয়ে গেছে। এর অর্ধেকেরও বেশি আক্রান্ত ব্রাজিলে। বার্তা সংস্থা এএফপি’র হিসেব থেকে এ কথা জানা গেছে।
এ অঞ্চলে ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এ পর্যন্ত ভাইরাসটিতে নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৭ হাজার ৬২১ জনে।
ল্যাটিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলে সংক্রমণ ও মৃত্যু দ’টোই বেশি। এ দিক থেকে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান। দেশটিতে এ পর্যন্ত সংক্রমিত হয়েছে ১০ লাখ ৬৭ হাজার ৫৮৯ জন এবং
মারা গেছে ৪৯ হাজার ৯৭৬ জন। এ অঞ্চলে সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে ব্রাজিলের পরই মেক্সিকোর অবস্থান। দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ৭০ হাজার এবং মৃতের সংখ্যা ২০ হাজার ৩৪৯ জন।
মেক্সিকোতে সোমবার মার্কেট, রেস্টুরেস্টসহ অন্যান্য ব্যবসায়িক কর্মকান্ড শুরু করার কথা থাকলেও সংক্রমণ অব্যাহতভাবে ছড়িয়ে পড়ার কারণে কর্তৃপক্ষ তা এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে।
এদিকে নতুন গণনা পদ্ধতির কারণে চিলিতে শনিবার মৃত্যুর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এ সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৪৪ জনে।
সরকারের নতুন গণনা পদ্ধতি ব্যাখ্যা করতে গিয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী রাফায়েল আরাওস বলেন, এ কারণে মৃত্যুর সংখ্যা তিন হাজার ৬৯ জন বেড়ে গেছে।
এদিকে পেরুতে করোনায় আক্রান্ত হয়েছে আড়াই লাখেরও বেশি লোক। মারা গেছে ৭ হাজার ৮শ ৬১ জন। দেশটিতে গত ২৪ ঘন্টায় ২০১ জন কোভিড- ১৯ এ মারা গেছে।
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে