দ.আফ্রিকায় নতুন করে করোনা আক্রান্ত ১,১৬০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২২ পিএম, ১৮ মে ২০২০ সোমবার
দ.আফ্রিকায় নতুন করে করোনা আক্রান্ত ১,১৬০
দক্ষিণ আফ্রিকায় রোববার নতুন করে ১ হাজার ১৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত মার্চে দেশটিতে প্রথম এ ভাইরাসের সংক্রমণ দেখা দেয়ার পর প্রতিদিনের হিসাবে এ সংখ্যা সর্বোচ্চ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আজ পর্যন্ত (রোববার) দক্ষিণ আফ্রিকায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১৫ হাজার ৫১৫ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টার পরীক্ষায় নতুন করে ১ হাজার ১৬০ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।’
দেশব্যাপী মোট নতুন আক্রান্তের প্রায় ৬০ শতাংশই ঘটেছে ওয়েস্টার্ন কেপ প্রদেশে। পর্যটকদের কাছে প্রদেশটি অত্যন্ত জনপ্রিয়। আগের দিনের সংখ্যার চেয়ে আজ (রোববার) মৃতের সংখ্যা ৩ জন বেড়েছে। এনিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬৩ জনে।
আফ্রিকার দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এ অঞ্চলে এর পরের অবস্থানে থাকা দেশ মিশরে এ পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১১ হাজার ৭১৯ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ৬১২ জনে দাঁড়িয়েছে।
দক্ষিণ আফ্রিকা কোভিড-১৯ ভাইরাস রোধে ২৭ মার্চ দেশে লকডাউন আরোপ করে এবং এ পর্যন্ত দেশটিতে ৪ লাখ ৬০ হাজার ৮৭৩ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











