দক্ষতা উন্নয়নের বিকল্প নাই : শিরীন শারমিন চৌধুরী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ৯ মার্চ ২০১৯ শনিবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বকে মোকাবেলা করতে দক্ষতা উন্নয়নের বিকল্প নাই। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।
আজ শনিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরী ও মাদ্রাসা বিভাগ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল স্কিলস কনফারেন্স-২০১৯’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের মাধ্যমে ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত দেশ প্রতিষ্ঠায় দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠতে সবাইর প্রতি আহবান জানান।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরী ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর।
বাংলাদেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিবিড় পরিচর্যায় এগিয়ে যাচ্ছে ঠিক তেমনি সময় এ ধরনের আন্তর্জাতিক কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আশাবাদ ব্যক্ত করেন। দক্ষতা উন্নয়নের মাধ্যমে দারিদ্র্যতার হারও কমে আসব।
ইতোমধ্যে বিগত এক দশকে দারিদ্র্যের হার ৪০শতাংশ থেকে ২২ শতাংশে নেমে এসেছে।
স্পিকার বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরী ও ভোকেশনাল শিক্ষার প্রসার দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
কারিগরী শিক্ষা ও এ সংক্রান্ত প্রশিক্ষণ দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখে, যা সামগ্রিক উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়, কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











