ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৫:৪২:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্ত ৫ লাখের বেশি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্ত ৫ লাখের বেশি

দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্ত ৫ লাখের বেশি

দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮ হাজার ১৫৩ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ ঘোষণা দেয়।

স্বাস্থ্য মন্ত্রী জুয়েলি এমখিজে তার প্রতিদিনের হালনাগাদ তথ্যে বলেন, আজ দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। এ সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩ হাজার ২৯০ জনে।

ওই মহাদেশে দক্ষিণ আফ্রিকা ভয়ংকর মহামারির মূল কেন্দ্র হয়ে উঠেছে।

এদিকে দেশটিতে বাণিজ্যিক প্রদেশ গাওতেং প্রদেশ মহামারি প্রাদুর্ভাবের মূল কেন্দ্র হয়ে উঠেছে। এক তৃতীয়ংশেরও বেশি সংক্রমণ এখানে ঘটছে।

দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮ হাজার ১৫৩ জন।