ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৯:১৫:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

দক্ষিন কোরিয়ায় সর্বোচ্চসংখ্যক লোক করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২০ শনিবার

দক্ষিন কোরিয়ায় সর্বোচ্চসংখ্যক লোক করোনায় আক্রান্ত

দক্ষিন কোরিয়ায় সর্বোচ্চসংখ্যক লোক করোনায় আক্রান্ত

দক্ষিণ কোরিয়ায় নতুন করে সর্বোচ্চ সংখ্যক লোক করোনায় আক্রান্ত হয়েছে। বিশেষ করে রাজধানী সিওলে আক্রান্তের সংখ্য সবচেয়ে বেশি।

এ কারণে দেশটি করোনা বিস্তার নিয়ন্ত্রণ আর ধরে রাখতে পারবে না বলে আশংকা করা হচ্ছে।

কর্মকর্তারা নতুন করে ৯৫০ জনের করোনায় আক্রান্তের খবর জানিয়েছেন। গত কয়েকদিন ধরেই ৫শ থেকে ৬শ করে লোক করোনায় আক্রান্ত হচ্ছিল।

আজ শনিবার সিউল অঞ্চলে ৬৬৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর ফলে ঘণবসিতপূর্ণ এলাকায় ব্যাপক হারে করোনা ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইন পরিস্থিতিকে মারাত্মক উল্লেখ করে বলেছেন, ভ্যাকসিন দেয়া শুরু করার আগে এটি সর্বশেষ কঠিন পরিস্থিতি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার সকল প্রশাসনিক ক্ষমতা কাজে লাগাবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় সর্বশেষ আক্রান্তসহ মোট সংক্রমিত লোকের সংখ্যা ৩৬ হাজার ৮শ।