দর্শক মাতাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০২ এএম, ১০ জানুয়ারি ২০২৬ শনিবার
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন পর পারিবারিক আবেগ ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত কোনো ধারাবাহিক নাটক নিয়ে দর্শক মহলে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। সেটি হলো- জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’। ইউটিউবে গেলেই দেখা যায়, ১০-১৫ মিলিয়নের ওপরে ভিউ প্রায় প্রতিটি পর্বেই; একেকটি পর্ব মুক্তির একদিনেই গড়ছে ভিউয়ের রেকর্ড।
এছাড়াও সামাজিক মাধ্যমেও আলোচনায় এই ধারাবাহিক। বিশেষ করে নাটকের বিভিন্ন সংলাপ ও আবেগঘন দৃশ্যগুলো প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে ফেসবুকে। সামির, মেহরিন, ফাহাদ বা আঞ্জুমান বেগমের মতো চরিত্রগুলো যেন দর্শকদের কাছে এখন ঘরের মানুষ হয়ে উঠেছে।
নাটকটির জনপ্রিয়তা প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান, পরিবারের বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধই এই গল্পের প্রাণ। ‘পরিবারই শুরু, পরিবারই শেষ’, এই ট্যাগলাইনকে সামনে রেখে নির্মিত গল্পটিতে দর্শকরা তাদের নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছেন বলেই এটি এত দ্রুত জনপ্রিয় হয়েছে।
তারকাখচিত এই সিরিয়ালে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠুসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী।‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে এই ধারাবাহিকের পর্বগুলো।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










