দাঁত সাদা করার ঘরোয়া উপায়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪১ পিএম, ১ আগস্ট ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
দাঁত সাদা হলে তা আপনার চেহারার সৌন্দর্য বাড়িয়ে দেবে অনেকটাই। সুন্দর দাঁতের মানে হলো হাসিও সুন্দর। সুন্দর হাসির মালিক হলে সবার মন জয় করাও সহজ হয়ে যায়। এদিকে যে দাঁত আপনি সব সময় সাদা রাখতে চান, বিভিন্ন কারণে তা হলুদ হয়ে যেতে পারে। তখন দেখতে আর সুন্দর লাগে না। আপনার হাসি হতে শুরু করে মলিন। এটি কখনো কখনো হয়ে দাঁড়ায় অস্বস্তির কারণ।
দাঁত সাদা করার জন্য একগাদা টাকা খরচ করার দরকার নেই। ঘরোয়া কিছু উপায় মেনে বলতে গেলে বিনা খরচেই পেতে পারেন ঝকঝকে সাদা দাঁত। এই উপায়গুলো মেনে চললে দাঁতের হলুদ দাগ দূর হতে সময় লাগবে না। চলুন জেনে নেওয়া যাক-
বেকিং সোডার পেস্ট
এক চা চামচ বেকিং সোডা ও দুই চা চামচ পানি মিশিয়ে নিন। ঘন পেস্ট তৈরি হবে। এবার এই পেস্ট আপনার দাঁত সাদা করতে ব্যবহার করবেন। সেজন্য আপনার টুথব্রাশে এই মিশ্রণ নিন। এটি দিয়ে মিনিট দুয়েক দাঁত মেজে নিন। বেকিং সোডা দাঁত পরিষ্কার করতে কাজ করে। এটি দাঁতের হলুদ দাগ-ছোপ তুলে ফেলে। এছাড়া দাঁতের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বেকিং সোডার ব্যবহারে। এটি দাঁতের গোড়া শক্ত করতেও কাজ করে।
লেবুর খোসা ব্যবহার
৪টি লেবুর খোসা ছাড়িয়ে রোদে ভালোভাবে শুকিয়ে নিন। এরপর শুকনো খোসাগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নিন। একটি শুকনো বয়ামে এই গুঁড়া সংগ্রহ করুন। প্রয়োজনমতো ব্যবহার করবেন। ব্যবহারের আগে গরম পানিতে লেবুর খোসার গুঁড়া মিশিয়ে নিন। এরপর সেই পেস্ট দিয়ে দাঁত মাজুন। সপ্তাহে দুইবার এভাবে দাঁত মাজবেন। লেবুর খোসায় থাকে ব্লিচিং উপাদান। এটি দাঁতের হলুদ ভাব দূর করতে কাজ করে।
নারিকেল তেলের ব্যবহার
নারিকেল তেল কেবল চুল আর ত্বকের যত্নেই নয়, সেইসঙ্গে এটি দাঁত সুন্দর করতেও কাজ করে। নারিকেল তেলে এমন কিছু উপাদান থাকে যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া মেরে ফেলতে সাহায্য করে। সেইসঙ্গে দূরে রাখে দাঁতের বিভিন্ন সমস্যাকেও। দাঁত সাদা করতে দুই চা চামচ নারিকেল তেল নিন। এর সঙ্গে কিছু মেশানোর দরকার নেই। তেলটুকুই দাঁতে ভালোভাবে মেজে নিন। এরপর মিনিট দুয়েক রেখে ভালোভাবে মুখ ধুয়ে নিন। দাঁত সাদা হবে দ্রুতই।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








