দাঁড়িপাল্লার পক্ষে মাঠে নামছেন এনসিপি নেত্রী মিতু
ঝালকাঠি প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৪ এএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জোটগত সমঝোতার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ডা. মাহমুদা আলম মিতু নিজের মনোনয়ন প্রত্যাহারের পর মাঠপর্যায়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
প্রতীক বরাদ্দের পর বুধবার (২১ জানুয়ারি) কাঁঠালিয়া উপজেলা জামায়াত ইসলামীর অফিসে তিনি এনসিপি ও জামায়াত নেতাকর্মীদের সাথে সমন্বয় সভায় এ ঘোষণা দেন।
এর আগে গত ২০ জানুয়ারি রাতে রাজাপুরের একটি কমিউনিটি সেন্টারে ১০ দলীয় জোটের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় জামায়াতে ইসলামীর পাশাপাশি এবি পার্টিসহ জোটভুক্ত বিভিন্ন দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে জোটের প্রার্থী, প্রচার-প্রচারণা এবং মাঠপর্যায়ের কর্মসূচি নিয়ে সেখানে আলোচনা হয়।
ওই সভার আগেই একই দিন বিকেলে ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন ডা. মাহমুদা আলম মিতু।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের আলোচনা ও জোটগত কৌশলগত সিদ্ধান্তের ভিত্তিতে ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হককে একক প্রার্থী হিসেবে এগিয়ে নেওয়ার বিষয়ে ঐকমত্য হন নেতৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় এনসিপির প্রার্থী হিসেবে ডা. মাহমুদা আলম মিতু নিজের মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
মনোনয়ন প্রত্যাহারের পর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. মাহমুদা আলম মিতু দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান। পোস্টে তিনি লেখেন, ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর ফয়জুল হক ভাইকে সাথে নিয়ে ১০ দলীয় জোটের জেলা উপজেলার দায়িত্বশীলদের সাথে রাজাপুরে পরিচিতি সমন্বয় সভা। ইনশাআল্লাহ আগামীকাল কাঠালিয়ায় থাকবো বিকেল চারটায়। এখান থেকেই আমাদের ১০ দলীয় জোটের কার্যক্রম শুরু হলো আলহামদুলিল্লাহ। ঝালকাঠি–১ এর মাটিতে ইনসাফ প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লায় ভোট চাই। আর ঢাকা-১১ তে শাপলা কলিতে ভোট চাই। পুরো বাংলাদেশে এবার ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের জয় হবে ইনশাআল্লাহ।’
ডা. মাহমুদা আলম মিতু জানান, জোটের বৃহত্তর স্বার্থ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই তিনি ব্যক্তিগত অবস্থানের ঊর্ধ্বে উঠে এই সিদ্ধান্ত নিয়েছেন। ঝালকাঠি-১ আসনে ইনসাফভিত্তিক ও পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি মাঠে নেমে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করবেন।
এদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন জনগণের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সব দল ও মতের মানুষের সমর্থন নিয়ে ঝালকাঠি-১ আসনে সৎ, ন্যায়ভিত্তিক ও জনবান্ধব রাজনীতি প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য।
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন যারা
- অনবদ্য অভিনয়, অস্কারে সেরা অভিনেত্রী জেসি বাকলি
- সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই : বাণিজ্যমন্ত্রী
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
- ওমরাহ ভিসার সময়সীমা নির্ধারণ করল সৌদি আরব
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার



