ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৯:৪৬:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

দাবানলের পর অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে বন্যা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪২ পিএম, ১৮ জানুয়ারি ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

একদিকে অব্যাহত দাবানলের ভয়াবহতা এরমধ্যেই মরার ওপর খাড়ার ঘায়ের মতো আকস্মিক বন্যার কবলে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য। অব্যাহত ভারী বৃষ্টির কারণে এই আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এই কারণে অনেক রাজ্যের রাস্তাঘাট বন্ধ হয়েছে গেছে। এদিকে কিছু রাজ্যে বন্যা দেখা দিলে এখনো অস্ট্রেলিয়ার ১০০টি স্থানে দাবানল অব্যাহত রয়েছে।

বিবিসির খবরে বলা হয়, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে শনিবার প্রচুর বৃষ্টি হয়েছে। এছাড়া নিউ সাউথ ওয়েল রাজ্যেও ঝড় হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া ভিক্টোরিয়া রাজ্যেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে ঝড়-বৃষ্টিতে এখনো অস্ট্রেলিয়ার কোন রাজ্য থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর থেকে তীব্র দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার চলমান দাবানলে এই পর্যন্ত ২৭ জন মারা গেছেন। বলা হচ্ছে, এই দাবানলে প্রায় ১০ কোটি প্রাণী হতাহত হয়েছে। পাশাপাশি দেশটির প্রায় ১০.৩ মিলিয়ন হেক্টর জমি পুড়ে গেছে যার আকার প্রায় পুরো দক্ষিণ কোরিয়ার সমান।

-জেডসি