দারিদ্র বিমোচনে সুদমুক্ত ক্ষুদ্রঋণ দেবে সরকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২২ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রম, দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি) কার্যক্রম, দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনবার্সন কার্যক্রম, শহর সমাজ উন্নয়ন কার্যক্রম নামে চারটি সুদমুক্ত ঋণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এসব কার্যক্রমের আওতায় পরিবার প্রতি পাঁচ হাজার থেকে ৩০ হাজার টাকা করে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ হিসেবে অতি দরিদ্র জনসাধারণের মধ্যে বিতরণ করা হচ্ছে।’
আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই বাজেট উত্থাপন শুরু হয়। বাজেট উত্থাপন শেষ হয় পৌনে ৫টার দিকে। উত্থাপিত বাজেটে বলা হয়, ‘এ সব কার্যক্রমের ক্ষেত্রে শতকরা ৫০ ভাগ নারীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেট এ খাতে ৬৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।’
উত্থাপিত বাজেটে আরও বলা হয়, পল্লী অঞ্চলের অনগ্রর ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনের লক্ষ্যে ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম পল্লী সমাজসেবা কার্যক্রম শুরু করেন।
এদিকে অসুস্থতা নিয়েই আজ জাতীয় সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বাজেট উত্থাপন শুরু করার কিছুক্ষণ পর অসুস্থতার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাজেট উত্থাপনের অনুরোধ জানান। পরে স্পিকারের অনুমতি নিয়ে বাজেট উত্থাপন করেন প্রধানমন্ত্রী।
‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। দেশের ৪৮ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি।
-জেডসি
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়