দারিদ্র্য বিমোচনে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দারিদ্র্য বিমোচনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
তিনি আজ শনিবার রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বঙ্গবন্ধু পল্লী দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমিতে (বাপার্ড) অনুষ্ঠিত দারিদ্র্য বিমোচনে বাপার্ড: সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
স্বপন ভট্টাচার্য্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে ভূমিহীন এবং গৃহহীন ৯ লাখ পরিবারের স্বপ্ন পূরণ হবে। ইতোমধ্যে লক্ষাধিক পরিবারকে জমির মালিকানা সহ বাড়ি হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগ গ্রহণ করে বিশ্বের সামনে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন , যা নজিরবিহীন। দারিদ্র্য বিমোচনে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার জন্মভূমি এই গোপালগঞ্জ। তিনি বাঙালি জাতিকে একটি স্বাধীন আতœপরিচয় দিয়ে গেছেন। অর্থনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন।
তিনি বলেন, তাঁর (বঙ্গবন্ধু) ইচ্ছা ছিল বাঙালি জাতি অত্যন্ত মর্যাদার সঙ্গে সারা পৃথিবীতে বিচরণ করবে। জাতির পিতার সেই স্বপ্নসাধ পূরণে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, স্বাধীনতার ৫০বছরে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক উন্নতি হয়েছে। বর্তমানে দেশের মাথাপিছু আয় ২হাজার ২২৭ডলার, যেখানে ভারত ও পাকিস্তানের মাথাপিছু আয় এক হাজার ৯৪৭ডলার ও প্রায় এক হাজার ২০০ডলার। ১৯৭২সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১২০ডলার যেখানে পাকিস্তানের ছিল ১৮০ ডলার।
প্রতিমন্ত্রী আরো বলেন, দেশে যত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে তার মূল লক্ষ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন। গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষকর্মী গড়ে তোলার পাশাপাশি দারিদ্র্য দূরীকরণে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
বাপার্ডের হাপরিচালক শেখ মনিরুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন এবং বিআরডিভির মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা








