দিনটি আনন্দের না হয়ে কান্নাভেজা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ১৭ জুলাই ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
ফেনীর সোনাগাজীর কিশোরী নুসরাত জাহান রাফির মা আজ আবার কেঁদেছেন। হওয়ারই কথা। তার কন্যা যে দুটি পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তার দুটিতেই তিনি ভালো ফল করেছেন। ‘এ’ পেয়েছেন।
ফেনীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিমের দুটি পরীক্ষা দেওয়ার পর পুড়িয়ে হত্যা করা হয় মেয়েটিকে। আর বুধবার সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের দিন নুসরাতের দুটি বিষয়ের ফলাফলও জানা যায়।
কুরআন ও হাদিস পরীক্ষায় ‘এ’ গ্রেড পাওয়া নুসরাতের সার্বিক ফলাফল অবশ্য ‘অকৃতকার্য’। কারণ, আর কোনো পরীক্ষা তার দেওয়া হয়নি।
মেয়েটির কলেজে বহুজনের আজ হাসার, উৎফুল্ল হওয়ার কথা। কিন্তু কেউ হাসেনি। উল্টোটা হয়েছে, তারা কেঁদেছে। মেয়েটির জন্য শূন্যতার কারণ যতটুকু, তার চেয়ে তার দুটি বিষয়ে ফলাফলের পর আফসোসের কারণে। হতাশ শিক্ষকরাও ধরে রাখতে পারেননি আবেগ।
নুসরাতের প্রতিষ্ঠান থেকে ১৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। নুসরাতসহ পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ২৭ জন।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হুসাইন বলেন, “নুসরাত কোরআন মাজিদ, হাদিস ও উসুলে হাদিস পরীক্ষায় অংশ নিয়েছিল। সে এতে ‘এ’ গ্রেড পেয়েছে।”
নুসরাতের সহপাঠিরা বলেন, সবগুলো পরীক্ষা দিতে পারলে ও ভালো ফলাফল করতো। লেখাপড়ার প্রতি তার ভীষণ আগ্রহ ছিল। যে কারণে প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষায় অংশ নেয়।
ফলাফল জানতে আসা নুসরাতের সহপাঠী তামান্না বলেন, “আজ নুসরাতেরও পরীক্ষার রেজাল্ট নিয়ে আনন্দে থাকার কথা ছিল। কিন্তু সে আমাদের মাঝে নেই। দুটি পরীক্ষায় সে ‘এ’ গ্রেড পেয়েছে। বাকি পরীক্ষা দিতে পারলে নুসরাত ভালো ফলাফল করত বলে আমার বিশ্বাস।”
আলিম পরীক্ষার ফল প্রকাশের পর থেকে বিলাপ করছিলেন নুসরাতের মা শিরিনা আক্তার। তিনি বলেন, ‘আমার মেয়ে দুনিয়ার পরীক্ষায় পাস করতে না পারলেও আখেরাতের পরীক্ষায় পাস করবে।’
কাঁদতে কাঁদতে নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, ‘সকালে নুসরাতের বেশ কয়েকজন সহপাঠী ফোন দিয়ে রেজাল্টের খবর জানায়। ওরা নুসরাতের কথা বলে কান্নায় ভেঙে পড়ে। নুসরাত পরীক্ষা দিতে পারলে সেও ভালো রেজাল্ট করত।’
চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সিরাজ উদ দৌলা নুসরাতকে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ আছে। এ ঘটনায় একইদিন নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করলে তাকে পুলিশ গ্রেপ্তার করে।
এ ঘটনার পর থেকে সিরাজ উদ দৌলার সহযোগীরা নানাভাবে নুসরাতের পরিবারকে মামলা তুলে নিতে চাপ দেয়। কিন্তু মামলা তোলেনি পরিবার। ৬ এপ্রিল নুসরাতকে মাদ্রাসার সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত।
এই ঘটনায় নতুন করে হওয়া হত্যা মামলায় বরখাস্ত অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিচার চলছে আদালতে।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



